খুলনায় কারখানা শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় ব্যক্তিমালিকানাধীন পাট-সুতা-বস্ত্রকল সংগ্রাম পরিষদের শ্রমিকেরা খুলনা-যশোর মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন৷ বন্ধ হওয়া কারখানা চালু ও বকেয়া পাওনার দাবিতে তাঁরা এই অবরোধ করেন৷
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের ফুলবাড়ী গেট, আফিল গেট ও নওয়াপাড়া এলাকায় গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পািলত হয়৷ অবরোধে খুলনা থেকে যশোর ও ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়৷ এতে সড়কের দুই পাশে কয়েক শ গাড়ি আটকা পড়ে।
অবরোধে ফুলবাড়ী গেট এলাকায় বক্তব্য দেন ব্যক্তিমালিকানাধীন পাট-সুতা-বস্ত্রকল সংগ্রাম পরিষদের নেতা আবদুর রহমান মোল্লা, শ্রমিকনেতা হুমায়ূন কবির, আমজাদ হোসেন, এমরান মীর, বখতিয়ার হোসেন, তোফাজ্জল হোসেন, শেখ গিয়াস উদ্দিন, আবদুল বারেক হাওলাদার, আবদুল লতিফ, ওবায়দুর রহমান প্রমুখ। এ সময় তাঁরা বন্ধ হয়ে যাওয়া মহসেন জুট মিল, সোনালী জুট মিল, এ্যাজাক্রা জুট মিল, আফিল জুট মিল, জুট স্পিনার্স ও নওয়াপাড়া জুট মিল পূর্ণাঙ্গভাবে চালু করাসহ শ্রমিকদের সব বকেয়া মেটানোর দাবি জানান৷
আফিল গেট এলাকায় সংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ আনছার আলীর নেতৃত্বে সড়ক অবরোধ হয়৷