খুলনায় কাল থেকে উন্নয়ন মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের আট বছরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে খুলনায় আয়োজন করা হয়েছে উন্নয়ন মেলার। মেলায় মৃতপ্রায় খুলনা শিল্পনগরীকে নতুনভাবে ব্র্যান্ডিং করা হবে।
৯ জানুয়ারি বেলা তিনটায় বঙ্গভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করবেন। খুলনা নগরের সার্কিট হাউস মাঠে এ মেলা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।
গতকাল শনিবার সার্কিট হাউস সম্মেলনকক্ষে মেলা উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান ওই সংবাদ সম্মেলনে উন্নয়ন মেলার বিস্তারিত তুলে ধরেন।