খুলনায় কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগরের গল্লামারী এলাকায় এক কিশোরীকে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলার প্রধান আসামি পিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে নগরের রয়েলের মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গত ১৭ এপ্রিল রাতে গল্লামারী এলাকায় ওই কিশোরীকে ধর্ষণ করে একই এলাকার বখাটে পিয়াস, রসুল ও জহুর। ধর্ষণ শেষে বখাটেরা তাকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় ওই কিশোরীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খুলনা থানার ওসি মুনির-উল গীয়াস জানান, গ্রেপ্তার হওয়া পিয়াসকে জিজ্ঞাসাবাদ চলছে। অন্য আসামিরা পলাতক থাকায় তাদের ধরতে কিছুটা বেগ পেতে হচ্ছে।