খুলনায় কিশোরী ধর্ষণের শিকার দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের খালিশপুর চরেরহাট এলাকায় গত বুধবার রাতে এক কিশোরী (১৫) ধর্ষণের শিকার হয়েছে। সে খালিশপুরের একজন রিকশাচালকের মেয়ে। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে খালিশপুর থানায় মামলা করেছেন। পুলিশ দুজন আসামিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে ওই কিশোরী বাড়ির পাশে একটি নলকূপ থেকে পানি আনতে যাওয়ার সময় একই এলাকার আলী আকবারের ছেলে মোহন ও তার বন্ধুরা কিশোরীকে জোরপূর্বক মোটরসাইকেলে করে শ্মশানঘাটে নিয়ে যায়। সেখানে কয়েকজন তাকে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনার ছবিও তোলা হয় বলে মেয়েটি জানায়। এ ঘটনা কাউকে জানালে ধর্ষণের ছবি ছড়িয়ে দেওয়া হবে বলে তারা কিশোরীকে হুমকি দেয়। পরে ধর্ষণকারীদের একজন তাকে মোটরসাইকেলে করে বাসার কাছে নামিয়ে দিয়ে যায়। বাড়িতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল গিয়াস জানান, মোহন প্রায়ই মেয়েটিকে উত্ত্যক্ত করত। মোহন ও তার সহযোগী আলী আকবারকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বাড়ি খালিশপুর কোহিনুর মোড়ে বিহারি ক্যাম্পের পাশে।