খুলনায় ক্ষতিপূরণ মামলায় সাকা চৌধুরীর জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে করা ১০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী জামিন পেয়েছেন। তিনি গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে বিচারক মো. বারেকুজ্জামান তাঁর জামিন মঞ্জুর করেন।আদালত সূত্রে জানা গেছে, ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনা নিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী আপত্তিকর মন্তব্য করেন, এই অভিযোগে খুলনা জেলা জজ আদালতের অতিরিক্ত কৌঁসুলি সুলতানা রাহমান বাদী হয়ে গত বছরের ১৭ আগস্ট খুলনা মুখ্য মহানগর হাকিম আদালতে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেন।সাকা চৌধুরী আদালত থেকে বের হয়ে নগর ও জেলা বিএনপির কার্যালয়ে এক সভায় যোগ দেন। সভা চলাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী নগরে বিক্ষোভ মিছিল করেন। মিছিলকারীরা তাঁকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করে তাঁর গ্রেপ্তার দাবি করেন।