খুলনায় খেলাফত মজলিসের পাঁচ নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরে গতকাল শুক্রবার খেলাফত মজলিসের একটি মিছিল লাঠিপেটা করে পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে। এ সময় দলটির পাঁচজন নেতা-কর্মীকে আটক করা হয়।পুলিশ জানায়, ঢাকায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা সাখাওয়াত হোসেনের গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে গতকাল জুমার নামাজ শেষে নগরের দোলখোলা জামে মসজিদের পাশে দলটির কার্যালয় থেকে একটি মিছিল বের করেন নেতা-কর্মীরা। মিছিলটি সাতরাস্তার মোড়, শান্তিধাম মোড় হয়ে ডাকবাংলা মোড়ে পৌঁছালে পুলিশ এতে বাধা দেয়। এ সময় মিছিলকারীরা বাধা টপকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।