খুলনায় গণপিটুনিতে চোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার বটিয়াঘাটা উপজেলার বাইনতলা গ্রামে মোটরসাইকেল চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন ইসা শেখ (৩০) নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার তলাপাড়া গ্রামের আলাউদ্দিন শেখের বাড়িতে তিন চোর বুধবার গভীর রাতে তাঁর মোটরসাইকেলটি চুরি করতে যায়। বাড়ির গ্রিল কাটার শব্দ শুনে গৃহকর্তা চিৎকার দেন। চিৎকার শুনে গ্রামের লোকজন এগিয়ে এসে চোরদের তাড়া করে ইসা শেখ নামে একজনকে গণপিটুনি দেয়। আহত অবস্থায় বৃহস্পতিবার সকাল নয়টার দিকে তাঁকে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে বেলা সোয়া ১১টার দিকে তিনি মারা যান। তাঁর বাড়ি বাগেরহাট জেলায়।বটিয়াঘাটা থানার ওসি আবুবকর সিদ্দিকী বলেন, আলাউদ্দিন শেখের চিৎকার শুনে এলাকার লোকজন চোর ইসাকে ধরে গণপিটুনি দেয়। বৃহস্পতিবার তিনি মারা যান। এ ব্যাপারে ইসার স্ত্রী আসমা বেগম বাদী হয়ে একটি অভিযোগ দাখিল করেছেন।