খুলনায় গণমঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে খুলনার শিববাড়ির মোড়ের নির্দলীয় গণমঞ্চ থেকে গত রোববার রাতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির ঘোষণা দেন গণমঞ্চের আহ্বায়ক সাইফুল ইসলাম। কর্মসূচির মধ্যে রয়েছে, ১ মার্চ বিকেল সাড়ে তিনটায় গল্লামারী বধ্যভূমিতে ও ৮ মার্চ চুকনগর বধ্যভূমিতে মহাসমাবেশ। এ ছাড়া প্রতি শনিবার বিকেল সাড়ে তিনটা থেকে শিববাড়ির মোড়ে অবস্থান কর্মসূচি। এ ছাড়া খুলনা বিভাগের বিভিন্ন জেলা, থানা, শিক্ষাপ্রতিষ্ঠান, মহল্লায় ও গ্রামে গ্রামে গণমঞ্চের গণসংযোগ কর্মসূচি চলতে থাকবে। টানা ১৮ দিন ধরে চলা কর্মসূচি গত রোববার রাত নয়টায় শেষ হয়।