খুলনায় গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্য বিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা গতকাল শুক্রবার সকালে খুলনা সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়েছে। ৩০ জন সংবাদকর্মী কর্মশালায় অংশ নেন।খুলনা বিভাগীয় তথ্য কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জিনাত আরা আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনার জেলা প্রশাসক জমসের আহাম্মদ খন্দকার বলেন, গণমাধ্যমের কল্যাণে দেশের প্রত্যন্ত অঞ্চলে ফতোয়ার শিকার নারীর ওপর সহিংসতার চিত্রগুলো জনসমক্ষে চলে আসছে। আইন আছে, কিন্তু জনসচেতনতার অভাব ও রক্ষণশীল মানসিকতার কারণে বাল্য বিবাহ বা নারী নির্যাতন বন্ধ হচ্ছে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের উপপরিচালক তৌহিদুর রহমান, ডেইলি ট্রিবিউন পত্রিকার সম্পাদক বেগম ফেরদৌসী আলী, উন্নয়ন সংস্থা রূপান্তরের প্রধান নির্বাহী স্বপন গুহ, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহেব আলী, সাংবাদিক জাহিদুর রহমান, শেখ দিদারুল আলম ও সুবীর রায়।