প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে গোলাম মোর্ত্তুজা সভাপতি, রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক এবং রবিউল ইসলাম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। গত রোববার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত খুলনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে ৩৩২ জন ভোটারের মধ্যে ৩০৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়।নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন: সহসভাপতি সৈয়দ আলম ও সাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তালুকদার ও আবদুর রহমান তালুকদার, ক্রীড়া সম্পাদক মিন্টু মিয়া, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, নির্বাহী সদস্য কাজী সাইফুল্লাহ, খায়রুল আলম তালুকদার ও আবদুল বারেক মৃধা। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদক পদে সমানসংখ্যক ভোট পাওয়ায় এ দুই পদে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।