খুলনায় গ্যারেজ দখল করলেন যুবলীগের নেতা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের পিকচার প্যালেস মোড় এলাকায় গতকাল শনিবার একটি ভবনের নিচতলার গাড়ি পার্কিংয়ের জায়গা দখল করে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। যুবলীগের একজন নেতার নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল ওই সাইনবোর্ড ঝুলিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে যুবলীগের নেতা শওকত প্রথম আলোকে জানান, বাড়িওয়ালার সঙ্গে চুক্তি অনুযায়ী সাইনবোর্ড টানানো হয়েছে। জমির মালিকপক্ষ দোকানের বরাদ্দ বাতিল করতে প্রতারণার আশ্রয় নিয়েছে। স্থানীয় কাউন্সিলর শামসুজ্জামান মিয়া বিষয়টি মীমাংসার চেষ্টা চালালেও মালিকপক্ষ সাড়া দেয়নি। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে। বাধ্য হয়ে দখল নেওয়া হয়েছে।