খুলনায় গ্যাসসহ ১৮ দফা দাবিতে স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় গ্যাস বিতরণে পাইপলাইন স্থাপন, জরুরি গ্যাস সরবরাহ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে এক হাজার শয্যায় উন্নীত করা, নতুন শিশু হাসপাতাল স্থাপন ও ভৈরব সেতু নির্মাণসহ ১৮ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।
গতকাল রোববার খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসানের হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।
এতে উল্লেখ করা অন্যান্য দাবির মধ্যে রয়েছে খুলনায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, খুলনা-মংলা রেললাইন নির্মাণ ও সব আধুনিক সুযোগ-সুবিধাসহ মংলা বন্দরের কর্মক্ষমতা বৃদ্ধি, খুলনায় মেরিন একাডেমি ও ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা, খুলনা টেক্সটাইল পল্লি ও খুলনায় পাঁচ তারকা হোটেল নির্মাণ।