প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরদার আবু সাঈদ বাদল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। খুলনার বিচারিক হাকিম আবু মো. ইব্রাহিম গতকাল মঙ্গলবার এই রিমান্ড মঞ্জুর করেন। যাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে তাঁরা হলেন ফুলতলা উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সদস্য মেহেদী আনাম ওরফে রঞ্জু (৩০) ও স্থানীয় সন্ত্রাসী মাসুম রেজা (২৫)। তাঁদের শনিবার গ্রেপ্তার করা হয়।