খুলনায় চরমপন্থী নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মুকুল হোসেনকে (২৭) দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। গত বৃহস্পতিবার রাতে খুলনার ফুলতলা উপজেলার দামোদর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস ফকির বলেন, হত্যাসহ ছয়টি মামলায় পাঁচ বছর কারাভোগ করে আড়াই মাস আগে মুকুল জামিনে মুক্তি পান। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।