খুলনায় চরমপন্থী সংগঠনের প্রচারপত্র বোমা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে গতকাল বৃহস্পতিবার চরমপন্থী সংগঠন ‘ইসলাম মুসলিম ও জনযুদ্ধ’-এর বিপুল পরিমাণ প্রচারপত্র (লিফলেট) উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে একই স্থান থেকে পুলিশ একটি বোমা উদ্ধার করেছে। গতকাল সকালে নগরের লোয়ার যশোর রোডের শঙ্খ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত খুলনা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের ফাঁকা স্থান থেকে এসব প্রচারপত্র উদ্ধার করা হয়। খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া যখন এগিয়ে চলেছে, তখন জঙ্গি সংগঠনগুলো এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে। যুদ্ধাপরাধীরা এই জঙ্গিদের মদদ দিচ্ছে।’ এর আগে গত বুধবার রাত ১০টার দিকে পুলিশ একই স্থান থেকে জর্দার কৌটায় লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা উদ্ধার করে।