খুলনায় চাকরিচ্যুত চিংড়িশ্রমিকদের পুনর্বহালের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগেই চিংড়িশ্রমিকদের বোনাস, সরকার ঘোষিত ন্যূনতম মজুরি সব গ্রেডে বাস্তবায়ন, চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানিয়েছেন খুলনা নাগরিক সমাজের নেতারা। গতকাল শুক্রবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব ফিরোজ আহমেদ।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, অনেক চেষ্টার পর সরকার চিংড়ি সেক্টরে ন্যূনতম মজুরি ঘোষণা করেছে। এতে সর্বনিম্ন গ্রেডের মজুরি দুই হাজার ৬৪৫ টাকা। কোনো কোনো কারখানায় তা চালু হলেও অধিকাংশ কারখানায় বাকি সাতটি গ্রেড অনুযায়ী শ্রমিকদের মজুরি দেওয়া হচ্ছে না। শ্রম আইন ২০০৬ অনুসারে যেসব অধিকার শ্রমিকদের পাওয়ার কথা, তা মানা হয় না বিভিন্ন প্রতিষ্ঠানে। সরকারের পরিদর্শন বিভাগের দায়িত্ব পালনে শৈথিল্য বিদ্যমান।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ জাফর ইমাম, মাজহারুল হান্নান, আবদুল মালেক, আবদুল্লাহ হোসেন প্রমুখ।