খুলনায় চালু হচ্ছে ভারতীয় ভিসা জমাদানকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় ভারতীয় ভিসার আবেদন জমাদান কেন্দ্র (আইভিএরআরসি) চালু হচ্ছে আগামী ২৯ মে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এই ভিসা কেন্দ্রের তত্ত্বাবধান করবে। ঢাকায় ভারতীয় হাই কমিশন গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানায়, খুলনা বিভাগে বসবাসকারী বাংলাদেশী নাগরিকরা তাঁদের অন-লাইন ভিসার আবেদনপত্র সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আইভিএআরসি, খুলনা শাখায় জমা দিতে পারবেন। অনলাইন ভিসা আবেদনপত্রের বিস্তারিত তথ্য পাওয়া যাবে .িরাধপনফ.পড়স এই ঠিকানায়।ভিসা সম্পর্কিত যেকোন প্রয়োজনে ব্যবস্থাপক (প্রশাসন), ভারতীয় ভিসা আবেদন জমাদান কেন্দ্র, ৬৪, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা (ফোন-০৪১-৮৩৩৮৯৩, ফ্যাক্স নম্বর ০৪১-৮৩২৪৯৩, ই-মেইল ংনরশযঁষহধ—ংনরনফ.পড়স এই ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।