খুলনায় ছাত্রদল ও শ্রমিক দলের ১৮ নেতা-কর্মী খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় গাড়ি ভাঙচুরের অভিযোগে দ্রুত বিচার আইনে করা মামলায় ছাত্রদল ও শ্রমিক দলের ১৮ জন নেতা-কর্মী খালাস পেয়েছেন। গতকাল রোববার খুলনা মুখ্য মহানগর হাকিম শেখ আবদুল আহাদ এই রায় দেন।রায় ঘোষণার পর ছাত্রদলের নেতা-কর্মীরা নগরে আনন্দ মিছিল বের করেন।খালাস পাওয়া ব্যক্তিরা হলেন ছাত্রদল খুলনা মহানগর শাখার জ্যেষ্ঠ সহসভাপতি এম এ কাফি, সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন, মশিউর রহমান, ফেরদৌস আলম, আরিফুর রহমান, সরদার মিজান, মো. জাকির, রফিকুল ইসলাম, নূর আলম, জহিরুল ইসলাম, শামীম খান, জনি, জামাল, শাহিন, বাবু এবং শ্রমিক দলের বাবুল হাওলাদার, মুরাদ ও জিয়া।গত ১৬ জুন বিকেলে বিএনপির নেতা-কর্মীরা খুলনা থানার সামনে, শহীদ হাদিস পার্কের পাশে এবং পিকচার প্যালেস মোড়ে বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন।