খুলনায় ট্রাক-মিনি ট্রাক সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) ওপর ট্রাক ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া সাতটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মিনি ট্রাকের চালক কামরুল ইসলাম (৩৮) ও একই ট্রাকে থাকা সবজি বিক্রেতা রফিকুল ইসলাম (৩৩)। তাঁদের দুজনের বাড়ি বাগেরহাটের চিতলমারী ইউনিয়নে।
লবণচরা থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত রায় জানান, মিনি ট্রাকটি বাগেরহাট থেকে নগরের জিরো পয়েন্ট যাচ্ছিল। তেলবাহী ট্রাকটি জিরো পয়েন্ট থেকে যাচ্ছিল। সেতুর ওপর দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।
ট্রাক দুটি জব্দ করেছে পুলিশ। লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তেলবাহী ট্রাকের চালক জামান গুরুতর আহত হয়েছেন। তাঁকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।