খুলনায় ট্রাকের চাপায় শিশুসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের শেরেবাংলা সড়কের হাজিবাড়ি মোড়ে ট্রাকের চাপায় এক দিন বয়সের একটি শিশুসহ তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মাগুরা জেলার শালিখা উপজেলার সরুসনা গ্রামের কাকলী (২০), খুলনা নগরের রায়পাড়ার শেফালি (১৭) ও শেফালির বোনের নবজাতক ঈসরাফিল।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ১০ জন যাত্রী নিয়ে পৃথক দুটি ভ্যান নগরের নিরালা মোড় থেকে গল্লামারীর দিকে যাচ্ছিল। হাজির মোড়ে পেছন দিক থেকে একটি ট্রাক ভ্যান দুটিকে ধাক্কা দিলে সেগুলো উল্টে যায় ও যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে যায়। এ সময় ট্রাকের চাপায় কাকলী, শেফালি ও ঈসরাফিল ঘটনাস্থলে মারা যান। আহত হন তিনজন।