খুলনায় তরুণের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরসংলগ্ন বটিয়াঘাটা উপজেলার নিরালা-প্রত্যাশা এলাকার একটি ডোবা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ মিলন গাজী (২২) নামের এক তরুণের ভাসমান লাশ উদ্ধার করেছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা নগরের শেরেবাংলা রোড এলাকায় বসবাসরত রফিকুল ইসলাম গাজীর ছেলে মিলন গাজীকে বুধবার রাত সাড়ে ১০টায় দুই যুবক ডেকে নিয়ে যান। তারপর তিনি আর ফিরে আসেননি। গতকাল সকালে বটিয়াঘাটা থানার নিরালা-প্রত্যাশা এলাকার জনৈক মনির হোসেনের বাড়ির বিপরীত পাশের ডোবায় একটি লাশ ভাসতে দেখে উৎসুক মানুষ ভিড় জমায়। পরে মিলনের মা-বাবা সেখানে উপস্থিত হয়ে লাশ শনাক্ত করেন। মিলনের গলা, বুক ও পেটে কয়েকটি কোপের দাগ রয়েছে। বটিয়াঘাটা থানার ওসি হেলাল উদ্দিন বলেন, এটি একটি হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তবে এখনো মামলা হয়নি।