খুলনায় তরুণের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলা রেললাইনের পাশ থেকে গতকাল বুধবার সকালে বস্তাবন্দী অবস্থায় জসিম খাঁ (২৩) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি উপজেলার আলকা গ্রামে।পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর জসিম আর ফেরেননি। গতকাল সকালে গাড়াখোলা রেললাইনের পাশে বস্তাবন্দী অবস্থায় জসিমের মরদেহ দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের গলায় কালো দাগ রয়েছে। নিহত জসিমের ভাই মুকুল খাঁ জানান, জসিমের তেমন কোনো শত্রু ছিল না।ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াজ ফকির জানান, নিহত জসিমের ভাই মুকুল বাদী হয়ে কারও নাম উল্লেখ না করে একটি হত্যা মামলা করেছেন।