খুলনায় তিন দিনের ইজতেমা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে গতকাল থেকে শুরু হয়েছে খুলনা জেলা ইজতেমা। তিন দিনের এই ইজতেমা শেষ হবে কাল শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। জেলা তাবলিগ জামাত এই ইজতেমার আয়োজন করেছে। নগরের লবণচরায় ৬ লাখ বর্গফুট এলাকাজুড়ে চলছে এই ইজতেমা। আয়োজকেরা ইজতেমায় ৩ লাখ লোকের সমাগম হওয়ার আশা করলেও মুসল্লির সমাগম হয়েছে তারও অনেক বেশি।
জানা গেছে, এই প্রথম বড় ধরনের ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে খুলনায়। ইজতেমায় ১৬টি দেশের ১২০ জন বিদেশি তাবলিগের সাথি রয়েছেন। ইজতেমাকে ঘিরে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা রেখেছে পুলিশ। পুরো ইজতেমা এলাকায় ৫৪টি সিসি ক্যামেরাসহ ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য জেলা প্রশাসকের কার্যালয় ও খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর দপ্তরে রাখা হয়েছে কন্ট্রোল রুম।