খুলনায় তিনজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় একটি মাদক মামলায় শেখ শাহজাহান, মো. মালেক গাজী ও আবুল হাসান নামের তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিদের বাড়ি সাতক্ষীরা জেলার সদর থানায়। গত সোমবার খুলনার অতিরিক্ত দায়রা জজ আদালত-২-এর বিচারক রোখসানা পারভীন এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১৪ মার্চ খুলনার রূপসা উপজেলার খানজাহান আলী সেতুর (রূপসা ব্রিজ) টোল প্লাজায় ৪৭০ বোতল ফেনসিডিলসহ ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।