খুলনায় দাঙ্গা পুলিশ পাহারায় আওয়ামী লীগের বর্ধিত সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দশক আগে খুলনার দাকোপ উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনের পর গতকাল শনিবার প্রথম বর্ধিত সভা হয়েছে। সভা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা থাকায় মোতায়েন ছিল দাঙ্গা পুলিশ। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তাও (ইউএনও)। অবশ্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ২০০৪ সালে সর্বশেষ দাকোপ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি করা হয় ননী গোপাল মণ্ডলকে। তিনি বর্তমানে খুলনা-১ আসনের সাংসদ। সাধারণ সম্পাদক করা হয় শেখ আবুল হোসেনকে। তিনি বর্তমানে দাকোপ উপজেলা চেয়ারম্যান। সে সময় গঠিত ৬৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ ছিল তিন বছর। তবে আজ পর্যন্ত সেই কমিটি দিয়েই চলছে উপজেলা আওয়ামী লীগ। কমিটির চারজন এরই মধ্যে মারা গেছেন। বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই বর্ধিত সভা শুরু হয়। এর আগেই সভাস্থলের বাইরে অবস্থান নেয় দুই প্লাটুন দাঙ্গা পুলিশ। সঙ্গে ছিলেন দাকোপের ইউএনও মো. আবদুল হালিম। রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সভা চলছিল।সভাপতি ননী গোপাল বলেন, ‘আমরা পুলিশ ডাকিনি। স্থানীয় পত্রপত্রিকার খবরের ভিত্তিতে পুলিশ এখানে উপস্থিত হয়েছে।