খুলনায় দিনদুপুরে ডাকাতি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের খালিশপুর থানার বয়রা পুলিশ লাইন-সংলগ্ন মুজগুন্নি মহাসড়কের একটি বাড়িতে গতকাল সোমবার ডাকাতি হয়েছে। বাড়ির মালিকের দাবি, ডাকাতেরা নগদ চার লাখ টাকা ও প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার লুট করেছে। খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) মানস রঞ্জন দাস প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো মামলা হয়নি।