খুলনায় দুই কল চালুর দাবিতে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার বন্ধ শিল্প দাদা ম্যাচ ফ্যাক্টরি এবং খালিশপুরের হার্ডবোর্ড মিল চালুর দাবিতে গতকাল মঙ্গলবার সভা হয়েছে। খুলনা নাগরিক সমাজের উদ্যোগে বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনে এ সভা হয়।সভায় বক্তারা বলেন, মহাজোট সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল, বন্ধ মিল চালু করার। কিন্তু তারা ক্ষমতায় থাকাকালীন এই দুটি কারখানা বন্ধ হয়ে গেছে। শ্রমিকেরা কর্মহারা হয়ে অমানবিক জীবন যাপন করছেন। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী খালিশপুর জুট মিল (সাবেক পিপলস্ জুট মিল) চালু হলেও শ্রমিকেরা রাষ্ট্রায়ত্ত কারখানার মজুরি বা সুযোগ-সুবিধা পাচ্ছেন না। বক্তারা এই মিলে করপোরেশনের নিয়ম অনুযায়ী মজুরি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানান। সভায় মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামানের রোগমুক্তির জন্য দোয়া করা হয়।