খুলনায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন (৫৫) দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে নগরের রায়েরমহল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে একজন সঙ্গীকে নিয়ে মোটরসাইকেলে করে জামাল উদ্দিন রায়েরমহল এলাকার নিজ বাসায় ফিরছিলেন। বাসার কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলটির গতিরোধ করে এবং জামালের বুকে গুলি করে। গুলির শব্দে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বুকে গুলিবিদ্ধ অবস্থায় জামালকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।