খুলনায় দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে বিভাগীয় কর্মশালা
দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত ‘হিগো ফ্রেমওয়ার্ক ফর অ্যাকশন’ শীর্ষক বিভাগীয় কর্মশালা গত রোববার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।্র দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো এবং খুলনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।্র্র্র্র২০০৫ সালে জাপানের হিগো শহরে ১৬৮টি দেশ অংশগ্রহণ করে দুর্যোগ প্রশমনে একট্রি কর্ম পরিকল্পনা তৈরী করে।্র দশ বছরের জন্য প্রণীত এই পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনার জন্য দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।্র্রসকালে কর্মশালার উদ্বোধন করেন, বিভাগীয় কমিশনার মসিউর রহমান। কর্মশালায় সভাপতিত্ব্রকরেন জেলা প্রশাসক জমসের আহাম্মদ খন্দকার।্র কর্মশালা পরিচালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর সহকারী পরিচালক নিতাই দে সরকার। কর্মশালায় খুলনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, বিভাগের বিভিন্ন জেলার ত্রাণ ও পুণর্বাসণ কর্মকর্তা, বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকেরা অংশ নেন।