খুলনায় ধরিত্রী অলিম্পিয়াড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ধরিত্রী অলিম্পিয়াড ২০১৩-এর অংশ হিসেবে খুলনা বিভাগে গতকাল শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নগরের বিভিন্ন স্কুল ও কলেজের ২০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ২৫ জন আগামী ৫ জুলাই ঢাকার ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশে অনুষ্ঠেয় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। মার্কিন দূতাবাসের পৃষ্ঠপোষকতায় অলিম্পিয়াডের আয়োজন করেছে বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ। জাতীয় ধরিত্রী অলিম্পিয়াড হলো পরিবেশ ও বিজ্ঞান অলিম্পিয়াড।