খুলনা নগরভবনের আগুন নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগর ভবনে লাগা আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় আক্রান্ত ফায়ার সার্ভিসের কর্মী। ছবি: মো. সাদ্দাম হোসেন
খুলনা নগর ভবনে লাগা আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় আক্রান্ত ফায়ার সার্ভিসের কর্মী। ছবি: মো. সাদ্দাম হোসেন


খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনের পঞ্চমতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল পৌনে নয়টার দিকে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, নগর ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ধোঁয়ায় ছেয়ে গেছে নগর ভবন। ছবি: মো. সাদ্দাম হোসেন
ধোঁয়ায় ছেয়ে গেছে নগর ভবন। ছবি: মো. সাদ্দাম হোসেন


কেসিসির ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস জানান, পুরো ঘটনার তদন্তে প্রশাসনের পক্ষকে একটি এবং সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি তদন্ত দল গঠন করা হবে। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি।
সিটি করপোরেশনের লাইসেন্স কর্মকর্তা হাফিজুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, সকাল পৌনে নয়টার দিকে নগর ভবনের পঞ্চমতলায় ট্রেড লাইসেন্স শাখার কর্মচারী কামরুল গিয়ে তালা খোলার সময় ধোঁয়া দেখতে পায়। এ সময় সে বিষয়টি সবাইকে জানায়। কখন, কীভাবে এটা লেগেছে, তা জানা যায়নি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নগর ভবনের ট্রেড লাইসেন্স শাখা। ছবি: মো. সাদ্দাম হোসেন
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নগর ভবনের ট্রেড লাইসেন্স শাখা। ছবি: মো. সাদ্দাম হোসেন

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক লিয়াকত আলী সকাল ১০টার দিকে প্রথম আলোকে জানান, টুটপাড়া ফায়ারস্টেশনের দুটি ইউনিট এবং বয়রা ফায়ার স্টেশনের চারটি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনো জানা যায়নি।