খুলনায় নতুন শহীদ মিনারে মানুষের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নতুন শহীদ মিনার তৈরি করা হয়েছে খুলনার শহীদ হাদিস পার্কে। একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে নবনির্মিত এ শহীদ মিনারের উদ্বোধন করা হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে নতুন শহীদ মিনারে মানুষের ঢল নামে।
একুশের প্রথম প্রহরে সেখানে শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা ও মহানগর ইউনিট। এরপর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আওয়ামী লীগ ও বিএনপি, খুলনা সাংবাদিক ইউনিয়ন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী, জাতীয় কবিতা পরিষদ ও খুলনা বিভাগীয় কমিশনার পুষ্পস্তবক অর্পণ করেন।
মেয়র মো. মনিরুজ্জামান বলেন, ১৯৭৪ সালে তৎকালীন চেয়ারম্যান গাজী শহীদুল্লাহ এখানে শহীদ মিনার উদ্বোধন করেন।
২০১২ সালে তৎকালীন মেয়র তালুকদার আবদুল খালেক আধুনিক শহীদ মিনারের নির্মাণকাজ শুরু করেন। সম্প্রতি শহীদ মিনারের কাজ শেষ হয়।