খুলনায় নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও উৎসব আয়োজক কমিটির সভাপতি আবু ইউসুফ মো. আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা-২ আসনের সাংসদ মুহাম্মদ মিজানুর রহমান, খুলনা-৬ আসনের সাংসদ শেখ নূরুল হক, খুলনা-১ আসনের সাংসদ পঞ্চানন বিশ্বাস, খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার উপাচার্য (ডেজিগনেটেড) আনোয়ারুল করিম। উচ্চশিক্ষার বিস্তারে দক্ষিণাঞ্চলের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বিজ্ঞপ্তি।