খুলনায় নর্দান ইউনিভার্সিটির উপাচার্য আবু ইউসুফ মো. আবদুল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদ নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার উপাচার্য পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহকে আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন। দেশ-বিদেশে বাণিজ্য ও অর্থনীতিবিষয়ক স্বীকৃত গবেষণা জার্নালে খ্যাতিমান গবেষক ও শিক্ষক ইউসুফ আবদুল্লাহর ২৫টিরও বেশি প্রকাশনা রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের চারটি বইও প্রণয়ন করেছেন তিনি। বিজ্ঞপ্তি