খুলনায় নিজামীসহ তিন জামায়াত নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ দলের তিনজন নেতার বিরুদ্ধে খুলনায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। গতকাল বৃহস্পতিবার খুলনার মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. বারেকুজ্জামান এ আদেশ দেন। অন্য দুই নেতা হলেন জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও ঢাকা মহানগরের আমির রফিকুল ইসলাম খান। শহরের টুটপাড়া এলাকার বাসিন্দা চৌধুরী রায়হান ফরিদ গতকাল সকালে মামলাটি করেন। বাদী বলেন, ‘মহানবী (সা.)-এর সঙ্গে জামায়াতের আমির নিজামীর তুলনা করে উদ্দেশ্যমূলকভাবে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।’