খুলনায় নৌকা বাইচ প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলালিংকের সহযোগিতায় নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র গতকাল শনিবার ষষ্ঠ বাংলালিংক বিভাগীয় নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে। নৌকাবাইচের উদ্বোধন করেন খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক।বিকেল সাড়ে তিনটায় নগরের ১ নম্বর কাস্টমঘাট এলাকা থেকে প্রতিযোগিতা শুরু হয়ে খানজাহান আলী সেতু (রূপসা সেতু) এলাকায় গিয়ে শেষ হয়। এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী পাইকগাছার শান্তা দলকে রেফ্রিজারেটর, দ্বিতীয় স্থান অধিকারী ডুমুরিয়ার টাইগার দলকে ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন এবং তৃতীয় স্থান অধিকারী কয়রার মহেশ্বরীপুরের সুন্দরবন দলকে ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকার, জেলা পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী, মহানগর পুলিশের উপকমিশনার জি এম আজিজুর রহমান, বাংলালিংকের আঞ্চলিক বাণিজ্যিক প্রধান (রিজিওনাল কমার্শিয়াল হেড) বাবুল হক প্রমুখ। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।