খুলনায় নৌকাবাইচ দেখতে মানুষের ঢল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার রূপসা নদীতে গতকাল শনিবার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইচ দেখতে নদীর প্রায় চার কিলোমিটারের দুই তীরে, রূপসা সেতুর ওপর ও নদীর বুকে শত শত নৌকা ও ট্রলার লোকে লোকারণ্য হয়ে যায়। মুঠোফোন কোম্পানি বাংলালিংকের সহায়তায় খুলনার ‘নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র’ পঞ্চমবারের মতো এ নৌকাবাইচের আয়োজন করে।বিকেল সাড়ে তিনটায় নগরের রূপসা নদীর ১ নম্বর কাস্টম ঘাট (খেয়ালাঘাট চত্বর) এলাকা থেকে প্রতিযোগিতা শুরু হয়ে খানজাহান আলী সেতু (রূপসা সেতু) এলাকায় গিয়ে শেষ হয়। নৌকাবাইচের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।