খুলনায় পাটকল শ্রমিককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের রেলগেট এলাকায় ঢাকা ট্রেডিং জুট মিল নামের একটি পাটকলের এক শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাঁকে হত্যা করা হয়। এ সময় অপর এক নারীশ্রমিক আহত হন।নিহত শ্রমিকের নাম বাদল হাওলাদার (৩০)। তিনি ঢাকা ট্রেডিং জুট মিলের শ্রমিক। আহত হওয়া নারীশ্রমিকের নাম মনিরণ বেগম (৩০)। তিনিও ওই পাটকলের শ্রমিক।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই পাটকলে নতুন কোনো শ্রমিক যোগ দিলে সব শ্রমিককে তিন-চার হাজার টাকা দিয়ে মিষ্টি কিনে খাওয়ানোর রেওয়াজ আছে। ওই কলের শ্রমিক ইব্রাহিম হাওলাদারের কাছে নতুন এক শ্রমিকের টাকা গচ্ছিত ছিল। তিনি ওই টাকা দিয়ে শ্রমিকদের মিষ্টি খাওয়াচ্ছিলেন না। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে গতকাল দুপুর সাড়ে ১২টায় ইব্রাহিম হাওলাদার দা দিয়ে আমদানি বিভাগের শ্রমিক বাদলকে কুপিয়ে হত্যা করেন। বাদলকে বাঁচাতে গেলে দায়ের কোপে মনিরণ বেগমের হাতের পাঁচটি আঙুল কেটে যায়।