খুলনায় পাটকল শ্রমিকদের বিক্ষোভ
বাংলাদেশ পাটকল করপোরেশনকে (বিজেএমসি) হোল্ডিং কোম্পানি করার উদ্যোগের প্রতিবাদে খুলনা ও যশোর শিল্পাঞ্চলের নয়টি পাটকল কারখানার শ্রমিক, কর্মচারী-কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন৷
পাটকলশ্রমিক ও কর্মীরা জানান, বিজেএমসির অধীনে খুলনায় সাতটি ও যশোরে দুটি পাটকল রয়েছে৷ বিজেএমসিকে হোল্ডিং কোম্পানি করা হলে ওই সব পাটকল সাবসিডিয়ারি প্রতিষ্ঠানে পরিণত হবে৷ এতে অনেক শ্রমিক-কর্মচারী বেকার হয়ে পড়বেন৷ সরকারের ওই উদ্যোগের প্রতিবাদে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে নয়টি কারখানার সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়৷
সমাবেশ শেষে শ্রমিকনেতারা ট্রাক নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন৷ মিছিলটি খুলনা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফেিরঘাট মোড়ে অবস্থান নেয়৷ বেলা সাড়ে ১১টার দিকে সহস্রাধিক শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা মিছিল নিয়ে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান৷ সেখানে সমাবেশ করা হয়৷
পরে সিএবিএ, নন-সিবিএ ও বিজেএমসি পাটকল কর্মকর্তা সমিতি খুলনা অঞ্চলের উদ্যোগে পৃথকভাবে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।