খুলনায় পাটকল শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিলম্বে মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকেরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মসূচি চলাকালে শ্রমিকেরা কাজে যোগ দেননি।পাটকলের শ্রমিক লীগ ও সিবিএ সমন্বয় পরিষদের উদ্যোগে খুলনায় বিজেএমসির আওতাধীন সব পাটকলের শ্রমিকেরা সকাল থেকে নিজ নিজ মিলের প্রধান ফটকের সামনে অবস্থান নিতে শুরু করেন। একপর্যায়ে বিভিন্ন পাটকল থেকে শ্রমিকেরা খালিশপুরের প্লাটিনাম জুটমিলের গেটে সমবেত হন। শেষে শ্রমিকেরা খালিশপুর শিল্পাঞ্চলে বিক্ষোভ মিছিল করেন।