প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামে একটি জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ব্যক্তি মালিকানাধীন জুট টেক্সটাইল মিলস লিমিটেডে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে যন্ত্রপাতি, রপ্তানিযোগ্য পাটজাত পণ্য ও কাঁচা পাট পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মিল ভবনও। সব মিলিয়ে শত কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষের দাবি।
তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। আগামী দুই দিনের মধ্যে প্রতিবেদন আকারে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।
একাধিক সূত্রে জানা গেছে, সকালে মিলের বেসিন বিভাগে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা মিলের সব জায়গায় ছড়িয়ে পড়ে।