খুলনায় পিকনিক বাস খাদে, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় পিকনিকের বাস খাদে পড়ে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রূপসা উপজেলার মলম ঘাটা-কুদির বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন রোকুনুজ্জামান ও জহুরুল ইসলাম।

ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) মামুন উর রশীদ প্রথম আলোকে জানান, সাতক্ষীরার নলতা বাজার থেকে একটি পিকনিকের বাস পটুয়াখালীর কুয়াকাটায় যাচ্ছিল। বাসটি নগরীর খানজাহান আলী রূপসা সেতু পার হয়ে মলম ঘাটা-কুদির বটতলা এলাকায় একটি সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রোকুনুজ্জামান ও জহুরুল ইসলামের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।