খুলনায় প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দৌলতপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলামকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন । পুলিশ জানিয়েছে, গতকাল দুপুর পৌনে ১২টার দিকে শহিদুল খুলনার আদালত চত্বরে উপস্থিত হয়। খবর পেয়ে পুলিশ সেখান থেকে শহিদুলকে গ্রেপ্তার করে। এরপর তাকে মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। শহিদুলকে দৌলতপুর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।উল্লেখ্য, গত ২০ মার্চ বিকেলে দৌলতপুরে একটি প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়।