খুলনায় প্রার্থীদের ৬৫ ভাগ ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তিন মেয়র পদপ্রার্থীসহ মোট ১৮৫ জন প্রার্থীর বিভিন্ন তথ্য প্রকাশ করেছে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক (সুজন)। গতকাল রোববার সকালে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সমেঞ্চলনের মাধ্যমে এসব তথ্য প্রকাশ করা হয়।সংবাদ সম্মেলনে সুজনের কেন্দ্রীয় সম্পাদক বদিউল আলম মজুমদার জানান, নির্বাচনে মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ১৩৭ ও সংরক্ষিত নারী আসনে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে মেয়র পদের তিনজনসহ ৬৫ শতাংশ প্রার্থীই ব্যবসায়ী।বদিউল আলম বলেন, ‘এবার নির্বাচনে টাকার খেলা বেড়েছে। তবে এ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার ক্ষেত্রে আমাদের এসব তথ্য-উপাত্ত ভোটারদের সহায়তা করবে।’