খুলনায় বই পড়ায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত বই পড়া কর্মসূচিতে অংশ নেওয়া খুলনার শিক্ষার্থীদের মাঝে গতকাল শুক্রবার সকালে পুরস্কার বিতরণ করা হয়। এই প্রতিযোগিতায় খুলনা নগরের ৩৫টি স্কুলের চার হাজার ছাত্রছাত্রী অংশ নেয়। তাদের মধ্যে মূল্যায়ন পরীক্ষায় মনোনীত দুই হাজার ২৩ জনের হাতে বই তুলে দিয়ে পুরস্কৃত করা হয়েছে। কর্মসূচির সহ-সমন্বয়কারী মনির হোসেন বলেন, আলোকিত মানুষ তৈরির সমৃদ্ধ স্বপ্ন নিয়ে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের জন্য ৩৩ বছর ধরে বিশ্বসাহিত্য কেন্দ্র সারা দেশে বই পড়া কর্মসূচি চালিয়ে আসছে। তারই অংশ হিসেবে ইতিমধ্যে দেশের চার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের পৌনে চার লাখ ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এই অনুষ্ঠানে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক ও টেলিভিশন ব্যক্তিত্ব আলী ইমাম, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক সত্যেন্দ্রনাথ সরকার, জেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ও বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক হুমায়ুন কবির।