খুলনায় বন্ধুর হাতে খুন, কুষ্টিয়ায় লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার বটিয়াঘাটায় মাদকাসক্ত বন্ধুরা ইট দিয়ে আঘাত করে আরেক মাদকাসক্ত বন্ধুকে খুন করেছে। কুষ্টিয়ায় গতকাল সোমবার এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।খুলনার বটিয়াঘাটায় নিহত তরুণের নাম সোহাগ মিয়া (২৫)। তাঁর বাড়ি উপজেলার তেঁতুলতলা গ্রামে। কুষ্টিয়ার তরুণের নাম আরিফ হোসেন (৩২)। তাঁর বাড়ি সদর উপজেলার কবুরহাট গ্রামে।বটিয়াঘাটা উপজেলার গজালমারী-চক্রখালী এলাকার এক বাসায় বসে ২৩ জুলাই রাত সাড়ে ১০টায় সোহাগ মিয়া, তাঁর বন্ধু কালিপদ মণ্ডল, মো. শাহিন, ব্রজেন্দ্র নাথ ও মো. মিন্টু হেরোইন সেবন করেন। কিছুক্ষণ পর খুলনা-বটিয়াঘাটা সড়কে হায়াত স্টোরের কাছে পৌঁছালে টাকা-পয়সা নিয়ে তাঁদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে সোহাগের মাথায় ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর গতকাল সোমবার ভোর সাড়ে চারটায় সোহাগ মারা যান। এ ঘটনায় কালিপদ মণ্ডল ও মো. শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে।কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট গ্রামের খলিফাপাড়া এলাকার একটি কলাবাগান থেকে গতকাল পুলিশ আরিফ হোসেনের (৩২) জবাই করা লাশ উদ্ধার করেছে। তিনি একই এলাকার আবুল কাশেমের ছেলে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। আরিফ রোববার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।