খুলনায় বাণিজ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গতকাল সোমবার বেলা ১১টায় নগরের পিকচার প্যালেস মোড়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।খুলনা জেলা যুব ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের অব্যাহত মূল্যবৃদ্ধির কারণে আজ জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বার বার মূল্য নিয়ন্ত্রণের কথা বলা বললেও বাণিজ্যমন্ত্রী ব্যর্থ হয়েছেন। ব্যর্থ মন্ত্রীর পদত্যাগ দাবি করে বক্তব্য দেন খুলনা জেলা যুব ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হূদয় সরকার, ওবায়দুর রহমান, মাজাহারুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম ও সুজন নাথ।