খুলনায় বিএনপি নেতাকে বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক আবু হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করা এবং গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন সাপেক্ষে তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
জেলা বিএনপির সভাপতি মাজিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এস এম শফিকুল আলম গতকাল রোববার এক যুক্ত বিবৃতিতে দলের এই সিদ্ধান্তের কথা জানান।
দলীয় একটি সূত্রে জানা গেছে, আবু হোসেনকে একাধিকবার বলার পরও উপজেলা নির্বাচনে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এবং দলীয় সিদ্ধান্ত না মানায় তাঁকে বহিষ্কার করা হয়। এ বিষয়ে এস এম শফিকুল আলম বলেন, ব্যক্তির চেয়ে দল বড়। দলের ভাবমূর্তি রক্ষা করতেই এই সিদ্ধান্ত।