খুলনায় বিএনপি নেতাকে লক্ষ্য করে বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নে গত রোববার রাতে ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল হোসেন ভূঁইয়াকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীরা বাড়ির উঠানে তাঁকে লক্ষ্য করে দুটি বোমা ছোড়ে। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ কামরুজ্জামান বলেন, বোমা বিস্ফোরণের পরপরই তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাস্থল থেকে বোমার স্প্লিন্টার উদ্ধার করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।