খুলনায় বিএনপির সদস্য সংগ্রহ শুরু কাল
খুলনা জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কর্মসূচিতে প্রধান বক্তা থাকবেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা নগর সভাপতি সাবেক সাংসদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী, সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম ও জয়ন্ত কুমার কুণ্ডু।
মহাসচিবের খুলনা আগমন সফল করতে এবং সদস্য সংগ্রহ অভিযানে করণীয় নির্ধারণে দলীয় কার্যালয়ে গতকাল সোমবার খুলনা নগর ও জেলা বিএনপির এক যৌথ সভা শেষে বিএনপি নেতারা এসব তথ্য জানান।
জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম, কেসিসি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, বিএনপি নেতা গাজী আবদুল হক, শেখ মোশারফ হোসেন, জলিল খান, সিরাজুল ইসলাম, রেহানা আক্তার প্রমুখ।